স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোট ও ভাতের অধিকারের আন্দোলনকে স্তদ্ধ করতে বেগম খালেদা জিয়া নিজেই হিটলারের মতো নির্বিচারে মানুষ গুলি করে মেরেছেন। হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত যার হাত, তার মুখে গণতন্ত্রের বুলি শোভা যায় না। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, খালেদা জিয়া নির্বাচনের আগে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দেশে ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হবে না, কিন্তু সে প্রলাপ এখন মিথ্যে প্রমাণিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি.ইমাম, সাংসদ প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, তানভীর ইমাম, সেলিনা বেগম স্বপ্না, জেলা আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, অ্যাড. বিমল কুমার দাস, সাধারন সম্পাদক অ্যাড. কে.এম.হোসেন আলী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মারুফ-বিন-হাবিব, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।