সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘ব্যাটারি চালিত অটোবাইক মহাসড়কে কিছুতেই চলাচল করতে দেয়া হবে না। এসব অটোবাইক যতদিন থাকবে ততদিন মহাসড়কে দুর্ঘটনার কারণ সৃষ্টি করে যাবে। তাই এগুলোকে কারোই প্রশ্রয় দেয়া উচিত নয়।’ শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বাইপাসে আকষ্মিক এক অভিযানে চলাচল নিষিদ্ধ থ্রি হুইলার যানবাহন আটকের অভিযানে নেতৃত্ব দেয়ার সময় তিনি সাংবাদিকদের সাথে আলোচনাকালে একথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সড়ক ও জনপথ বিভাগ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবির আহাম্মেদ, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান প্রমুখ।