ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, এমন দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার ছিল অনশনের তৃতীয় দিন। এ দিনে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
তবে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অনশনের তৃতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নমনীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি।