ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় সাগরের তলদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার মালাকা দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেখানে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র মালাকা দ্বীপের টেরনাতি থেকে ১৩৪ কিমি উত্তরপশ্চিমের সাগরে। এর উৎপত্তিস্থল ৪৭ কিমি গভীরে।
এদিকে, ভূমিকম্প উপকেন্দ্রের ৩০০ কিলোমিটারের (১৮৫ মাইল) মধ্যে ভয়াবহ সুনামি আশঙ্কায় সতর্কতা জারি করেছে হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।