ভারতে বন্ধ্যাকরণ ট্যাবলেটে ইঁদুরের বিষের রাসায়নিক

 
 
 
ভারতের ছত্তিশগড়ে একটি সরকারি বন্ধ্যাকরণ শিবিরে অস্ত্রোপচারকালে ব্যবহূত ট্যাবলেটে ইঁদুরের বিষের রাসায়নিক পাওয়া গেছে বলে শনিবার বিলাসপুর জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ পরদেশি জানিয়েছেন। সূত্র রয়টার্স।
সিদ্ধার্থ পরদেশি জানান— গণবন্ধ্যাকরণ শিবিরে রোগ প্রতিরোধক সিপ্রোসিন ট্যাবলেট বিতরণ করা হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় ওই সব ট্যাবলেটে জিঙ্ক ফসফাইড পাওয়া গেছে। নিশ্চিত হওয়ার জন্য ট্যাবলেটগুলোর নমুনা দিল্লি ও কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ দিকে, ছত্তিশগড় রাজ্য সরকার জানিয়েছে— বিতরণ করা দুই লাখ সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট ছাড়াও ৪০ লাখ অন্য ট্যাবলেট জব্ধ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্র্রতি ছত্তিশগড়ের বিলাসপুরে দুটি শিবিরে বন্ধ্যাকরণ অস্ত্রোপচারের পর ১৫ নারীর মৃত্যু হয়।