ডেভিড ফিঞ্চারের গন গার্ল ১৮তম বার্ষিক হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ছবির পুরস্কার জিতে নিলো। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে ছবিটির নায়ক বেন অ্যাফলেক হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
দ্য লিমিটেশন গেমে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং সেরা পরিচালক হন মর্টিন টিলডেম।
তিন তিনবার অস্কারের জন্যে মনোনীত জুলিয়ান মুর স্টিল এলিস-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
সেরা সহঅভিনেতার পুরস্কার পান রবার্ট ডুভাল। দ্য জাজ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান।
হলিউড ফিল্ম অ্যাওয়ার্ড বিতরণের মধ্য দিয়ে পুরস্কার দেয়ার আনুষ্ঠানিক মৌসুম শুরু হলো। এই প্রথমবারের মতো অনুষ্ঠানটি গুরুত্ব সহকারে প্রচার করে সিবিএস টেলিভিশন। যেমন করে এবিসি প্রচার করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ও এনবিসি করে গোল্ডেন গ্লোবস পুরস্কার।
হলিউডের বিখ্যাত প্রযোজক হার্ভে উইনিস্টন বলেন, দিন দিনই হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডস- এর গুরুত্ব বাড়ছে।
তিনি বলেন, চলতি বছর টেলিভিশনে প্রচার পাওয়ায় এটি আরো ব্যাপক আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এএফপি