৯ দফা ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে 'বাংলাদেশ-ইন্ডিয়া হাইকমিশনারস সামিট-২০১৪'। বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের নিয়ে আয়োজিত প্রথম সামিটে পারস্পরিক আস্থা ও বিশ্বাসে গড়া সম্পর্কের মাধ্যমে দুই দেশ সবচেয়ে বেশি লাভবান হবে বলে আশা প্রকাশ করেন সাবেক কূটনীতিকরা।
৯ দফা ঢাকা ঘোষণায় বলা হয়,দুই দেশের সম্পর্ক জোরদারে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষিণ এশিয়ার যে অভিন্ন ঐতিহ্য রয়েছে এটাকে অনুমোদন করেছে এ সম্মেলন। এছাড়া দক্ষিণ এশিয়ার স্বার্থ ও লক্ষ্য বিনিময় করা হয়েছে। দুই দেশের বিদ্যামান সর্ম্পকে উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। যা পরস্পরের বিশ্বাসের উপর ভিত্তি করে হবে। উভয় দেশ উভয় দেশে গণতান্ত্রিক মূল্যবোধ এবং যে অধিকার তা সংরক্ষণ করবে। এবং এটা হবে দুই দেশের জনগণের জন্য।
শনিবার সংবাদ সম্মেলনে মাধ্যমে নয় দফা ঢাকা ঘোষণা পাঠ করেন অনুষ্ঠানের উদ্যোক্তা অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এ সময় দুই দেশের ১১ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুক্র ও শনিবার বাংলাদেশ ও ইন্ডিয়ার সাবেক হাইকমিশনারদের এই সম্মিলন অনুষ্ঠিত হয়। ঢাবির আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দ্বিতীয় সামিট ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে।