চে গুয়েভারার কয়েকটি ঐতিহাসিক ছবির সন্ধান



স্পেনের একটি ছোট শহরে কিউবার বিপ্লবী নেতা চে গুয়েভারাকে হত্যার পরপরই তোলা বেশ কয়েকটি ঐতিহাসিক ছবির খোঁজ পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি’র এক আলোকচিত্রী ওই ছবিগুলো তুলেছিলেন।

১৯৬৭ সালের অক্টোবরে বলিভিয়ার এক সেনার গুলিতে চে গুয়েভারা নিহত হন। এর পরপরই আটটি সাদা-কালো ছবি তোলা হয়। ছবিতে দেখা যায়, নিহত চের মরদেহ একটি স্ট্রেচারে শোয়ানো এবং তার চোখ দুটো খোলা। মুখে ঘন কালো দাড়ি। খোলা বুক রক্ত ও ধুলাবালি মাখা।

 

IMG0

IMG1


স্পেনের উত্তরাঞ্চলের রিক্লা শহরের কাউন্সিলর ইমানল আর্তিগার কাছে ছবিগুলো রয়েছে। তিনি তার চাচা লুই কার্তেরোর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ছবিগুলো পেয়েছেন। ১৯৬০ ’র দশকে লুই কার্তেরো বলিভিয়ার একটি মিশনারিতে কাজ করতেন।
 

IMG2

IMG3


আর্তিগা বলেন, ‘১৯৬৭ সালের নভেম্বরে আমার বাবা-মার বিয়ের অনুষ্ঠানে তিনি যোগ দেন। এ সময় তিনি ছবিগুলো নিয়ে আসেন। আমার খালা ও মা আমাকে বলেছিলেন, একজন ফরাসি সাংবাদিক তাকে ছবিগুলো দিয়েছিলেন।’ তিনি বলেন, ‘তার চাচা ২০১২ সালে মারা যান। এরপর চাচার প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে ছবিগুলো পাওয়া যায়।’