নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত দ্বিকোণ বিশিষ্ট হ্যাটের একটি রবিবার প্যারিসের কাছে নিলামে বিক্রি হচ্ছে।
বিভারের কালো পশমে তৈরি কালো এই হ্যাটের মূল্য তিন থেকে চার লাখ ইউরো। তবে এটি ২০ লাখ ইউরোতে বিক্রি হতে পারে বলে তার স্মারক দেখতে আসা দর্শনার্থীরা জানিয়েছেন।
নেপোলিয়ন ১৮০৪ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন ও ১৮১৫ সালে পুনরায় ক্ষমতায় যান। এ সময়ে তিনি ১২০টি হ্যাট পরতেন বলে ধারণা করা হচ্ছে।
এসব হ্যাট তৈরি করতো ফ্রান্সের হ্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান পৌপার্ড। সামনে পেছনের বদলে নেপোলিয়ন এসব হ্যাট দুই কোন দুইদিকে দিয়ে পড়তেন।
IMG0
শনিবার ও রবিবারের নিলাম আয়োজনে হ্যাটটি গুরুত্বপূর্ণ আইটেম হিসেবে বিবেচিত হচ্ছে। ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনেতের আয়োজনে নিলামে আরো থাকছে নেপোলিয়নের ব্যবহৃত মোজা, একটি স্কার্ফ ও একটি শার্ট।
হ্যাটটি নেপোলিয়নের প্রাসাদের কর্মচারী জোশেফ গিরাদের পরিবারের জিম্মায় ১৯২৬ সাল পর্যন্ত ছিল। পরে এটি প্রিন্স লুইয়ের সংগ্রহে চলে যায়। সূত্র: ওয়েবসাইট।