রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তেজনাপূর্ণ জি-২০ শীর্ষ সম্মেলন শেষে রবিবার অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন। সম্মেলনে তিনি ইউক্রেন সংকট প্রশ্নে পশ্চিমা দেশগুলোর সম্মিলিত সমালোচনার সন্মুখীন হন। সপ্তাহান্তের বৈঠকের চূড়ান্ত ইশতেহার প্রকাশিত হওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন। খবর এএফপি’র।
তবে অস্ট্রেলিয়া ত্যাগ করার আগে পুতিন বার্ষিক ফোরামের সমাপনী মধ্যাহ্নভোজে যোগ দেন। তিনি এই সম্মেলনে গৃহীত ‘গঠনমূলক’ আলেচনারা প্রশংসা করেন।