ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, জি-২০ সম্মেলনে রাশিয়াকে অত্যন্ত সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছে। ইউক্রেনে হস্তক্ষেপ বন্ধ করা না হলে আরো নিষেধাজ্ঞার ঝুঁকির কথা দেশটিকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।
তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জি-২০ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা আগামী কয়েক মাস বা বছরগুলোতে কি করতে যাচ্ছে তা রাশিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।’ এএফপি