‘হাওর জঙ্গল মইষের শিং, এই তিনে ময়মনসিং’ প্রবাদ-প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো প্রাচীন জেলা ময়মনসিংহকে। প্রাকৃতিক প্রাচীর দ্বারা বেষ্টিত, ব্রহ্মপুত্র নদবিধৌত ময়মনসিংহ শহরের রয়েছে নানা প্রাচীন ঐতিহ্য। জন্ম নিয়েছেন নানা গুণীজনও। স্থানীয় সংস্কৃতির সঙ্গে আধুনিকতার যুগপত্ মেলবন্ধনেই এখানে এগিয়ে যেতে চায় সেইলর। তাই তো শহরের কালী শংকর গুহ রোডের নতুন বাজার মোড়ে এবার সেইলর দুয়ার খুলল তাদের ১৩তম স্টোরের। প্রায় ৫ হাজার ৫০০ বর্গফুটের স্টোরটিতে ফ্যাশন ব্র্যান্ড সেইলর গতানুগতিক ফ্যাশন ভাবনার বাইরে এথনিক, ক্যাজুয়াল বা ফরমাল এবং পাশ্চাত্য কাটের ফিউশন পোশাক তুলে ধরতে চায়। গত ১৫ ফেব্রুয়ারি আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধনী যাত্রায় সবিশেষ উপস্থিতি দিয়ে শুভকামনা জ্ঞাপন করেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন, সিএফও আরশাদ আলী চৌধুরী, সেইলর-এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ ইপিলিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেইলর-এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর জানান, ‘সমকালীন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে “পরিবর্তন” তুলে ধরবে পোশাকের ক্যানভাসে। পাশাপাশি ময়মনসিংহের দুই গুণীজন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং ভাষা শহীদ আব্দুল জব্বারকে নিয়েও থাকছে বিশেষ টি-শার্টের সংগ্রহ।’
উল্লেখ্য, ক্রেতা আগ্রহ বাড়াতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেইলরের ময়মনসিংহ স্টোরটিতে থাকছে ক্র্যাচ অ্যান্ড উইন অফার। এতে গ্রাহক প্রতিটি শপিংয়ে কেনাকাটায় পাবেন একটি করে স্ক্র্যাচ কার্ড। যাতে ন্যূনতম ২০ থেকে শতভাগ মূলছাড় সুবিধা ছাড়াও থাকবে ঢাকা ব্যাংকক ঢাকা বিমানের টিকেট, পাঁচতারকা হোটেলে থাকাসহ বিবিধ উপহার।