অনুপযুক্ত প্রেমিকের আট লক্ষণ

 
 
একটি মেয়ের জন্য অপরিণত কারো সাথে প্রেম করার চেয়ে হতাশার আর কিছুই হতে পারে না। প্রেমিকের অপরিণত আচরণ সম্পর্কের স্থায়িত্বে খারাপ প্রভাব ফেলে। নিচের ৮টি লক্ষণ বুঝতে সাহায্য করবে কতটা পরিণত আপনার মনের মানুষটি:-
১. দায়িত্ব নিতে অনীহা: দায়িত্বে অনীহা অপরিপক্কতার সবচেয়ে বড় লক্ষণ। অপরিণত মানসিকতার প্রেমিক কখনোই দায়িত্ব নিতে আগ্রহী থাকে না।
২. ভুল স্বীকার না করা: এ ধরনের পুরুষেরা নিজেদের ভুল স্বীকার করেই না। নিজের ভুলের দায় চাপায় অন্যের উপর।
৩. কোন চাকরিতে স্থায়ী না হওয়া: এরা কোন চাকরিতে সাধারণত স্থির থাকতে পারে না। বেশিদিন কোন কাজে লেগে থাকতে দেখা যায় না এ ধরনের ছেলেদের।
৪. দীর্ঘস্থায়ী সম্পর্কে না জড়ানো: অপরিণত পুরুষদের সাধারণত দীর্ঘস্থায়ী কোন সম্পর্কের ইতিহাস থাকে না। এরা এক থেকে তিন মাসের বেশি সম্পর্ক ধরে রাখতে পারে না।
৫. একটুতেই ভেঙে পড়া: এ ধরনের পুরুষদের অল্পতেই ভেঙে পড়তে দেখা যায়। যে রকম পরিস্থিতি দৃঢ়তার সাথে মোকাবেলা করা প্রয়োজন সে রকম পরিস্থিতিতে এরা ভেঙে পরে।
৬. সিদ্ধান্ত নিতে না পারা: অপরিণত মানসিকতার পুরুষেরা সিদ্ধান্তহীনতায় ভোগে। দু জনের সম্পর্কের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলেও এরা সাধারণত প্রেমিকার ওপরই নির্ভরশীল হয়ে থাকে।
৭. অবিবেচক পুরুষ: সঠিক বিবেচনাবোধ এদের কাছে আশা করা বৃথা। কখনো কখনো এরা স্বার্থপরের মতো আচরণ করে। প্রেমিকার চেয়ে অন্যরাই এদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়।
৮. পরিকল্পনাহীন জীবন: জীবনে পরিকল্পনা নিয়ে এগুতে এই ধরনের পুরুষদেরকে দেখা যায় না। ভবিষ্যতের ব্যাপারে এরা থাকে উদাসীন।
এটা বলা হয়ে থাকে যে মেয়েরা ছেলেদের তুলনায় আগেই মানসিক পরিপক্কতা লাভ করে। এর অনেকগুলো কারণের একটি হচ্ছে, ছেলেরা দায়িত্বকে 'শত্রু' মনে করে যা জীবনকে উপভোগ করতে বাধা দেয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা একটু আলাদা। কম হোক বেশি হোক দায়িত্ব নেয়ার ব্যাপারে মেয়েরাই এগিয়ে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া