নারায়ণগঞ্জের গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ’র পরিচালকের মালিকানাধীন একটি সুয়েটার কারখানায় শ্রমিকরা গতকাল রবিবার দ্বিতীয়বারের মতো বিক্ষোভ, সমাবেশ করেছে। শ্রমিক ছাঁটাই ও মালিকপক্ষের অসদাচরণের প্রতিবাদে দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
এদিকে আশুলিয়ায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে একটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকালে আশুলিয়ার মিরের চাঁনগাও এলাকার ওয়ানটেন ফ্যাশন লিমিটেডের দেড় শতাধিক শ্রমিক জামগড়া এলাকায় মানববন্ধন করে। শ্রমিকরা বলেন, অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় পুনর্বহাল ও বকেয়া বেতন বুঝিয়ে দিতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।