রোববার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ শেষ করা হয়েছে। এতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ৪৬ হাজার ৬৫৯ এবং নারী ভোটারের সংখ্যা ২০ লাখ ৮৮ হাজার ৪৪৫।
নারীর চেয়ে পুরুষ ভোটার পাঁচ লাখ ৫৮ হাজার ২১৪ জন বেশি। তবে সারা দেশে এ চিত্র আলাদা। সারা দেশে নিবন্ধিত ভোটারের মধ্যে নারীর সংখ্যা কম।