অবৈধভাবে বন্যপ্রাণী শিকারের ক্ষতিকর দিক তুলে ধরতে অ্যারিং বার্ড নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন প্রিন্স উইলিয়াম। সোমবার এই সংক্রান্ত একটি নতুন গেম বাজারে ছাড়ছে রোভিও এন্টারটেইনমেন্ট।
হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী শিকারের বিপদ তুলে ধরা হবে এই নতুন গেমে। গেমটির নাম দেয়া হয়েছে ‘রোল উইথ দ্য প্যাঙ্গোলিনস’। মাংস ও ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য অ্যান্টইটার প্রাণীকে শিকার করার বিষয়টি তুলে ধরা হয়েছে এই গেমে।
অবৈধভাবে বন্যপ্রাণী শিকার বিষয়ে সতর্ক করে দিয়ে প্রিন্স উইলিয়াম বলেছেন, বন্যপ্রাণীর বিভিন্ন অংশ অপরাধী ও উগ্রপন্থীদের অর্থায়নে সাহায্য করে। এর কারণে বন্যপাণী বিলুপ্তি মুখে। এই বিষয়ে এখনই সতর্ক না হলে আমার জীবদ্দশাতেই এসব অসাধারণ সৃষ্টি হারিয়ে যাবে।
ইউনাইটেড ফর ওয়াইল্ড লাইফ জানিয়েছে, বিশ্বব্যাপী প্যাঙ্গোলিনস ব্যবসার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত দশকে ১০ লক্ষ প্যাঙ্গোলিনস ব্যবসা হয়েছে। ফলে এই প্রাণী বিলুপ্তি হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।