ব্যাংকের শাখাগুলোতে আরো নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার সব ব্যাংকের এমডি বরাবর এ ব্যাপারে সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে এবং শাখার চারদিকে প্রয়োজনীয় সিসি টিভি/আইপি ক্যামেরা/স্পাই ক্যামেরা/ডিজিটাল ভিডিও রেকর্ডার ইত্যাদি স্থাপনের নির্দেশ দেয়া হলো।
এর আগে গত ২৭ জানুয়ারি ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।