অফিসের কর্মীদের জন্য নতুন সেবা আনতে যাচ্ছে ফেসবুক। ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’ নামে নতুন এই সেবাটি ব্যবহারকারীর ওয়ার্ক প্রোফাইল থেকে ব্যক্তিগত প্রোফাইলকে আলাদা রাখবে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস টুডে। নতুন এই সেবাটি কাজের প্রসার বাড়াবে বলে মনে করা হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমস টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ওয়েবসাইটটি প্রায় ফেসবুকের মতো সুবিধা দেবে। এটি লিঙ্কড ইন, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ফেসবুকের নতুন এই সাইটটির মাধ্যমে ব্যবহারকারী তার সহকর্মীর সঙ্গে চ্যাট, ব্যবসায়িক যোগাযোগ রক্ষা ও ডকুমেন্ট শেয়ার করতে পারবেন।
জানা গেছে, নতুন এই ওয়েবসাইটটি আনার জন্য গত এক বছর ধরে গোপনে কাজ করছে ফেসবুক। ফেসবুকের কর্মচারীরা তাদের দৈনন্দিন কাজে নতুন এই সাইটি ব্যবহার করছেন। কোম্পানিটি এখন নিজেদের অভ্যন্তরীণ কোম্পানিগুলোতে এর পরীক্ষা -নিরীক্ষা চালাচ্ছে। সূত্র: রয়টার্স।