মাইক্রো দেখলেই ধরে নিয়ে যায় পুলিশ!

 
যখন-তখন পুলিশের গাড়ি রিকুইজিশন করার বিষয়ে সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলেছেন স্বতন্ত্র সদস্য হাজী সেলিম। তিনি বলেন, গাড়ির মালিকরা মহাবিপদে পড়েছেন। পুলিশ যখন খুশি গাড়ি নিয়ে যায়। বিশেষ করে মাইক্রো দেখলেই ধরে নিয়ে যায়। কেউ ব্যবসা-বাণিজ্য করতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এভাবে রিকুইজিশন বিনা মেঘে বজ্রপাতের মতো। বলা নেই, কওয়া নেই গাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ। শিল্প পুলিশও এখন গাড়ি রিকুইজিশন করছে। সরকার পুলিশকে এত গাড়ি দেয়ার পরেও তারা অন্যের গাড়ি নিয়ে যাচ্ছে। এটা তো চলতে পারে না।