রেমিট্যান্সের অর্ধেকই যায় ৪ জেলায়

 
প্রবাসী বাংলাদেশিদের পাঠানোর রেমিট্যান্সের প্রায় ৫০ শতাংশই যাচ্ছে ৪ জেলায়। এগুলো হলো চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, কুমিল্লা ও বৃহত্তর ঢাকা। এছাড়া বৃহত্তর নোয়াখালীতে ৯ শতাংশ, বৃহত্তর চট্রগ্রামে ৮ শতাংশ, বৃহত্তর ফরিদপুরে ৬ শতাংশ ও বৃহত্তর ময়মনসিংহে ৬ শতাংশ রেমিট্যান্সের অর্থ যায়।
অর্থ স্থানান্তর প্রতিষ্ঠার এক্সপ্রেস মানির ভাইস প্রেসিডেন্ট সুদেশ গিরিয়ান সোমবার এক আলোচনায় এ তথ্য তুলে ধরেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশে ২০১৩-১৪ অর্থবছরে বৈথ পথে রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। এর প্রায় ১০ শতাংশ এসেছে এক্সপ্রেস মানির মাধ্যমে। এ অর্থ বছরে বাংলাদেশে এক্সপ্রেস মানির প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে জানানো হয়, রেমিট্যান্স তরান্বিত করতে গত এক বছরে বাংলাদেশ রেমিট্যান্স বিতরণ নেটওয়ার্ক ২৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
সারা বিশ্বে এক্সপ্রেস মানির এজেন্ট রয়েছে ১ লাখ ৭০ হাজার। এর মধ্যে বাংলাদেশে রয়েছে ১১ হাজার এজেন্ট। ২০১৩ সালে এজেন্ট ছিল ৮ হাজার ৬৪৪ টি।
প্রবাসীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ত ও সেবা চালু করা হয়েছে। রেমিট্যান্স প্রেরণের বিকল্প মাধ্যম হিসেবে ব্যাংক একাউন্ট ক্রেডিট ও মোবাইন ওয়ালেট চালু করা হয়েছে। হুন্ডিকে না বলুন কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে এক্সপ্রেস মানির এদেশীর ব্যবস্থাপক শামীম ইফতেখার বলেন, সরকার ও সবাই মিলে প্রবাসীদের অর্থ বৈদ চ্যানেলে নিশ্চিত করতে পারলে ২০২০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয়ের লক্ষমাত্রা পূরন করা সম্ভব।