স্ত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়েছেন স্বামী। কিন্তু স্ত্রী মোবাইলে তার ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করতে এতই ব্যস্ত ছিলেন যে তিনি স্বামীর মেসেজ পড়ার সময় পাননি। উত্তর না পেয়ে স্বামী রেগেমেগে বাড়ি ফিরে এলেন। স্ত্রীর কাছে তার এসএমএসের জবাব না দেয়ার কারণ জানতে চাইলেন। স্ত্রী আমতা আমতা করতে করতে বললেন, তিনি খেয়াল করেননি। স্বামী সাথে সাথে ডিভোর্স দেয়ার ঘোষণা দিয়ে চলে গেলেন।
ঘটনাটি গতকাল ঘটেছে দুবাইয়ে। এক সৌদি স্বামী ঘরের বাইরে গিয়ে কোনো একটি দরকারে স্ত্রীর মোবাইলে মেসেজ পাঠান। জবাব না পেয়ে ক্ষিপ্ত হয়ে দাম্পত্য সম্পর্ক ভেঙে দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, তার স্ত্রী সারাক্ষণ মোবাইল ফোনে তার ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট করার কাজে ব্যস্ত থাকেন। স্বামী কিংবা সন্তান কারো দিকে তার খেয়াল নেই। শোধরানোর অনেক চেষ্টা করেছি। আমি কখন বাইরে যাব সে সেই সুযোগ খোঁজে শুধু। তাই তাকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুতেই তিনি তার সিদ্ধান্ত থেকে সরবেন না বলে জানান। -গালফ নিউজ