বেনাপোল সীমান্তে সোনার বারসহ একজন আটক

বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত থেকে রবিবার রাতে ২ কেজি ৪৬৬ গ্রাম ওজনের ৬ টি সোনার বারসহ শামীম হোসেন (৩০) নামে এক সোনা চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক শামীম গাতীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ ৫ নভেম্বর সিমলা পলাশকে তালাকের নোটিশ পাঠান

২১ বিজিবি খুলনার অধিনায়ক ইমরান উল্লাহ্ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জব্দকৃত সোনার দাম ১ কোটি ২৩লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত সোনাসহ আটক আসামিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু