কাজ নেয়ার তিন দিনের মাথায় বাসার নয় সদস্যকে খাবারের সঙ্গে চেতনা নাশক খাইয়ে অচেতন করে সোনার গয়না ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক গৃককর্মী।
সোমবার রাতে পুরনো ঢাকার চকবাজারের ২১ নম্বর জয়নাগ রোডের বাসায় এ ঘটনা ঘটে।
অচেতন নয়জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে । তারা হলেন রেশমা বেগম, আনোয়ারা বেগম, সালমা ,ইয়াসমিন, হামিন, আনোয়ারার ভগ্নিপতি ফয়সাল, আব্দুল মান্নান ও বাসার নিরাপত্তাকর্মী আব্দুল হালিম।
চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, বাসার গৃহকর্তা হাজী তাজউদ্দিন সুমন প্লাস্টিকের ব্যবসা করেন। চার তলা বাড়ির বিভিন্ন তলায় তার পরিবারের ১১ সদস্য থাকেন। তবে ঘটনার রাতে তিনি বাসায় ছিলেন না।
মঙ্গলবার বাসায় ফিরে দেখেন বাসর সবাই অচেতন হয়ে পড়ে আছে, ঘরের আলমারি খোলা। এরপর স্বপ্নাকে বাসায় না পেয়ে বিষয়টি অনুমান করে তিনি পরিবারের সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি আরো জানান, গত দিন আগে বাসায় কাজে আসে স্বপ্না (২২) নামে এক গৃকর্মী। সোমবার রাতে সোমবার রাতে গৃহকর্মী স্বপ্না কৌশলে ভাত-তরকারির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। ঐ খাবার খেয়ে অপর কাজের মেয়েসহ ৯ জন সংজ্ঞা হারালে স্বপ্না বাসা থেকে একটি সোনার চেইন, দুটি বালা, দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়া সবাই আশঙ্কামুক্ত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গৃহকর্মী স্বপ্নাকে গ্রেফতারের চেষ্টা চলছে।