পেঙ্গুইনকে ধর্ষণ করে সিল!

 
 
ধর্ষণের পর পেঙ্গুইনদের হত্যার ঘটনা ঘটতে দেখা গেছে অ্যান্টার্কটিকার মিয়ানো আইল্যান্ডে। দ্বীপটির সৈকতের ওপর প্রায়শই এমন যৌন নির্যাতনের ঘটনা ঘটছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন বিজ্ঞান সাময়িকী। পোলার বায়োলজি নামের একটি বিজ্ঞান সাময়িকীর ওয়েব সাইটে এমন বিরল ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে। ২০০৬ সালে প্রথম এরকম একটি ঘটনা ধরা পরে ক্যামেরায়। প্রথমে এটিকে একটি ব্যতিক্রম দুর্লভ ঘটনা মনে করা হলেও এখন নিয়মিতভাবেই ঘটছে এই যৌন নিপীড়ন।
গবেষকরা একখ পর্যন্ত এরকম চারটি ঘটনা ক্যামেরাবন্দী করেছেন, যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে ধর্ষণের পর পেঙ্গুইনটিকে মেরে মাংস খাচ্ছে সিলটি। খবর- ডেইলি মেইল