ভেপ(vape) ২০১৪ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়ে অক্সফোর্ড অভিধানে স্থান করে নিয়েছে। শব্দটির অর্থ হল ই-সিগারেট বা ইলেকট্রিক সিগারেট থেকে নির্গত ধোঁয়া। কয়েকবছর আগে বাজারে আসা ই-সিগারেট পশ্চিমা বিশ্বের ধূমপায়ীদের আকৃষ্ট করলেও এর ক্ষতিকর দিক নিয়ে বিতর্ক আছে।
গতবার বর্ষসেরা শব্দ হিসেবে অক্সফোর্ড অভিধানে যায়গা করে নিয়েছিল 'সেলফি' শব্দটি। এই শব্দটির মতোই বে (bae) , ইনডাইরেফ (indyref) সহ আরো বেশ কয়েকটি শব্দ এ বছর অক্সফোর্ড অভিধানে স্থান করে নিয়েছে। 'বে' শব্দটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়। শব্দটি প্রিয় মানুষ অর্থে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোটে জনপ্রিয়তা পায় 'ইনডাইরেফ' শব্দটি যা 'independence referendum' এর সংক্ষিপ্ত রূপ। সূত্র: বিবিসি