আদালত থেকে আসামি বহিষ্কার

আসামি যদি জানতে পারে যে তার বিচার হবে না তখন তার চেয়ে খুশি আর কে হতে পারে! কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক আদালতের বিচারক এক আসামিকে যে কারণে বিতাড়িত করেছেন তা মোটেও তার জন্য আনন্দদায়ক নয়। বরং চরম অপমানের। ওই বিচারকের অভিযোগ, আসামির গা থেকে বিচ্ছিরি দুর্গন্ধ বের হয়। সেই দুর্গন্ধে তার সাথে একই রুমে টেকা দায়। তার সঙ্গে বেশিক্ষণ এক কক্ষে থাকলে অন্যরাও অসুস্থ হয়ে পড়তে পারে। ওই আসামি জানায়, একটি শারিরীক সমস্যার কারণে ২০১১ সাল থেকেই তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তাকে সবাই এড়িয়ে চলে। তার সঙ্গে এক রুমে ঢুকলে ওই বিচারকের মতো সবারই একই অবস্থা হয়। এই দুর্গন্ধের কারণে তার বিপক্ষের আইনজীবীরাও যদি শুনানি বয়কট করে তবে সে খুশিই হবে বলে হাসতে হাসতে মন্তব্য করে। তাহলে আর বিচারে সাজা ভোগ করতে হবে না! -হাফিংটন পোস্ট