ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ পশ্চিম জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফরে থাকা ওলাদঁ বুধবার এ নিন্দা জানিয়ে ইসরাইল ও ফিলিস্তিন উভয়পক্ষের প্রতি শান্তির লক্ষে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান।
তিনি বলেন, জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে সন্ত্রাসী কায়দায় যে হামলা চালানো হয়েছে তা দুর্ভাগ্যজনক। আমরা স্পষ্টভাবে এর নিন্দা জানাই।
তিনি আরো বলেন, জেরুজালেমে সহিংসতা বন্ধ নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ নিতে হবে। তিনি এ লক্ষে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান।
উল্লেখ্য, মঙ্গলবার জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে সশস্ত্র দুই ফিলিস্তিনীর হামলায় চার ইসরাইলী নিহত হয়। পরে আহত এক পুলিশও মারা যায়। এছাড়া হামলাকারী দুজনকেও গুলি করে হত্যা করা হয়। সূত্র- বাসস।