সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে নতুন কৌশলে অভিযান পরিচালনা করা হবে। বুধবার আগারগাঁওয়ে বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপরে (বিআরটিএ) চলমান অভিযান পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন থেকে যেকোনো সময় যেকোনো স্থানে অভিযান পরিচালনা করা হবে। আমরা ইতোমধ্যে আরো দুই জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। এখন পাঁচজন ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করবে।