সরকারের কাছে কত গুলি আছে দেখব: মির্জা আব্বাস

 
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের কাছে কত গুলি আছে আমরা দেখতে চাই। গুলি বুকে নেয়ার জন্য আমরা প্রস্তুত। গুলি শেষ হয়ে গেলে আপনারা কী করবেন? বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বে না। বুধবার দুপুরে জাতীয় প্রেস কাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার হুঙ্কারে সরকারের তখত নড়বড়ে  হয়ে যাবে। আপনারা টিকে থাকতে পারবেন না।
তিনি বলেন, দয়া করে আর স্বৈরাচারের খাতায় নাম লেখাবেন না। নইলে কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় এদেশের মানুষ জানে।
মির্জা আব্বাস বলেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে অনেক রাজনৈতিক নেতার জন্ম হতো না। অথচ সেই মানুষটির মৃত্যু বার্ষিকী জাতীয়ভাবে পালিত হচ্ছে না। 
ভাসানী স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।