ভারতে ইবোলা রোগ থেকে সেরে ওঠা এক ব্যক্তিকে নিবিড় পর্যবেণে রাখা হয়েছে। সেরে উঠলেও তার শুক্রাণুতে এখনো ইবোলার নমুনা রয়ে গেছে। তার শুক্রাণু পুরো ইবোলা মুক্ত না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লাইবেরিয়াতে ইবোলায় আক্রান্ত হন ২৬ বছর বয়সী ঐ ভারতীয় যুবক। সেখানে থাকাকালীন সময়েই তার ইবোলা চিকিৎসা সম্পন্ন হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, সেরে ওঠার পরও পুরুষদের শুক্রাণুতে ৯০ দিনের মতো ইবোলার নমুনা পাওয়া যায়। আর তাই ঐ যুবককে একা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে অন্তত ৯০ দিন সেভাবেই থাকতে হবে যাতে তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াতে না পারেন।
দিল্লিতে ফিরে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়ম মেনে তাকে পরীক্ষা করা হয়েছিল।