রাজধানীতে অজ্ঞান পার্টি খপ্পরে একজনের মৃত্যু

 
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে  তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার মারা গেলেন আলতাব হাওলাদার (৬৪)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার কিসমত করুনা এলাকায়। তিনি থাকতেন রাজধানীর রাজারবাগ এলাকায়। আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সোহাগ  জানান, গত ১৭ তারিখ  তার বাবা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এরপর কোনো রকমে একটি রিকশা নিয়ে রাজারবাগে নিজ বাসায় ফেরেন। গত দুইদিন ধরে অসুস্থ থাকলেও গতকাল বুধবার দুপুরে দিকে আরো খারাপ হয়। তাত্ক্ষণিকভাবে ঢাকা মেডিকেল  কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষনা করেন।