আইএস প্রকাশিত ভিডিওতে ফরাসী জিহাদি চিহ্নিত

 
এক মার্কিন বন্দীর মাথাকাটা লাশ এবং সিরিয়ার সৈন্যদের শিরশ্ছেদের ভিডিও দেখে দ্বিতীয় আরকে ফরাসী জিহাদির তথ্য নিশ্চিত করেছে, ফ্রান্স কর্তৃপক্ষ। ফরাসী সংবাদমাধ্যমগুলোতে তার নাম উল্লেখ করা হয়নি। তারা জানিয়েছে ২২ বছর বয়সী এই জিহাদির বাড়ি প্যারিসের কাছাকাছি কোন জায়গায়।
এর আগে ফ্রান্স সরকারের পক্ষ থেকে ম্যাক্সিম হচার্ড নামের এক ফরাসী নাগরিকের কথা জানানো হয়েছিল, যিনি আইএসের হয়ে ইরাক ও সিরিয়ায় কথিত জিহাদে যুক্ত আছেন। ধারণা করা হচ্ছে অন্তত এক হাজার ফরাসী নাগরিক কথিত জিহাদে অংশ নিতে ইরাক ও সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। সূত্র: বিবিসি