রাশিয়ার ব্যাপারে হস্তক্ষেপ করবেন না : যুক্তরাষ্ট্রকে রাশিয়া

 
 রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বুধবার মস্কোতে ওয়াশিংটনের নতুন দূতকে রাশিয়ার ব্যাপারে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন।
নতুন মার্কিন রাষ্ট্রদূত জন টেফ্টের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণকালে পুতিন এ আহ্বান জানান।
পুতিন বলেন, আমরা পাস্পরিক স্বার্থের প্রতি শ্রদ্ধা, সমান অধিকার এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে মার্কিন সহযোগীদের সঙ্গে বাস্তবিক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি।
পুতিন ক্রেমলিনে টেফ্টের পরিচয়পত্র গ্রহণ করেন। সেখানে উত্তর কোরিয়াসহ আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা পরিচয়পত্র পেশ করেন।
জন টেফ্ট ম্যাকফলের স্থলাভিষিক্ত হলেন। এএফপি