কবি নির্মলেন্দু গুণ, অভিনেত্রী আমিরুননেসা খানম (রাণি সরকার) ও একসময়ের চিত্রনায়িকা সাহিনা সিকদারকে (বনশ্রী) ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা তাঁদের কাছে এই অর্থের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব আরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাণী সরকার ও বনশ্রীর মানবেতর জীবনযাপনের কথা গণমাধ্যমের কল্যাণে প্রধানমন্ত্রী জানতে পারেন। পরে তাঁদের গণভবনে ডেকে অনুদানের এ অর্থ দেওয়া হয়েছে।