দুর্ঘটনায় দায়ী চালকের সাজার মেয়াদ ৭ বছর

সামরিক সরকারের আমলে দণ্ডবিধি সংশোধন করে সড়ক দুর্ঘটনায় দায়ী চালকদের সাজার মেয়াদ তিন বছর করাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চোধুরী ও বিচারপতি মো. খোরশেদ জামানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়। রায়ে আদালত বলেছে, বর্তমান পরিস্থিতে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। এটি রোধ করেতে চালকদের সাজার মেয়াদ বৃদ্ধি করা দরকার।
১৯৮৫ সালে সামরিক শাসক এইচ এম এরশাদের আমলে দণ্ডবিধি ৩০৪ (বি) ধারা সংশোধন করে সাত বছেরের সাজা কমিয়ে ৩ বছরে করা হয়। আইনের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন দুই আইনজীবী। ওই রিটের পরিপ্রেক্ষিতে আনিত সংশোধনী কেন বেআইনী ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয় ২০১১ সালের ৪ জানুয়ারি। আজ ওই রুলের চূড়ান্ত  রায় ঘোষণা করে। রিটকারী কৌঁসুলি মঞ্জুর মোরশেদ বলেছেন, হাইকোর্টের এই রায়ের ফলে দণ্ডবিধিতে সংশোধনীর আগে যে সর্বোচ্চ সাজার মেয়াদ ছিল তা বহাল থাকবে।