বসনিয়ায় এক বৃদ্ধা তার স্বামীর লাশ কবর থেকে তুলে সেটি নিয়ে পালাতে গিয়ে ধরা খেয়েছেন। তিনি সীমান্ত দিয়ে মন্টিনিগ্রো যাওয়ার চেষ্টা করছিলেন।
ঐ নারীর স্বামী মারা যাওয়ার পর বসনিয়ায় তার পারিবারিক ভূমিতে কবর দেয়া হয়। ঐ নারীর সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কবর খুঁড়ে স্বামীর লাশ নিয়ে সীমান্ত পার হতে চান। কেননা তিনি চেয়েছিলেন, তার স্বামী তার কাছে থাকুক।
ঐ নারীটি কফিন থেকে তার স্বামীর লাশ বের করে গাড়ির পেছনের সিটে রাখেন। তিনি পরিকল্পনা করেছিলেন যে, তার স্বামী ঘুমাচ্ছে এমন কথা বলে সীমান্ত পার হবেন। কিন্তু সীমান্তের পেট্রোল পুলিশ তার গাড়ি থামালে সব পরিকল্পনাই ভেস্তে যায়।
এ নারীটি দাবি করেছেন, তিনি তার স্বামীকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এটা তার জন্য আইনসঙ্গত ছিল।
তবে কোনো ধরনের অনুমতি ছাড়া কবর থেকে লাশ উত্তোলনের জন্য ঐ নারী অভিযুক্ত হয়েছেন।