ক্যাটরিনাকে খোঁচা দিলেন সালমান!

সালমান খানের ছোট বোন অর্পিতার বিয়ে চলতি বছরের ব্যয়বহুল বিয়েই নয়, একই সঙ্গে অনেক আকর্ষণীয় ঘটনার জন্মদাতা। 
অর্পিতার বিয়ে নিয়ে বেশ খোশমেজাজে ছিলেন সালমান খান। দায়িত্ব পালন করে ক্ষান্ত হননি তিনি, একই সঙ্গে মঞ্চে মঞ্চে বিনোদনের খোরাক জুগিয়েছেন তিনি।
বিয়ে শেষে তখন নাচ-গানের অনুষ্ঠান চলছে। ডিজে তখন ক্যাটরিনার জনপ্রিয় 'চিকনি চামেলি' গানটা বাজাচ্ছে। স্টেজে উঠে ক্যাটরিনাকে গানের সঙ্গে নাচার আমন্ত্রণ জানালেন সালমান খান। লজ্জা পেয়ে ক্যাটরিনা করণ জোহরের পিছনে লুকিয়ে পড়লেন। এবার করণকে বললেন ক্যাটরিনাকে নিয়ে স্টেজে আসার জন্য। তাতেও ক্যাট হেসে হেসে না করে যাচ্ছিলেন। এরপরে সালমন বলে উঠলেন, ‘আচ্ছা ঠিক আছে, ক্যাটরিনা কাইফ নয়, ক্যাটরিনা কাপুর, দয়া করে মঞ্চে আসুন!’ এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ক্যাট। তবে নিজেকে সামলে নিয়ে লাজুক হাসি ঠোঁটে লাগিয়েই মঞ্চে উঠে গেলেন তিনি।
সালমানের সঙ্গে প্রেমের সম্পর্ক চুকিয়ে এখন রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ। এটা নিয়ে ঠাট্টা করেছেন সালমান। তিনি বলেন, ‘আমি কী করব, আমি তো তোমাকে ক্যাটরিনা খান হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমিই ক্যাটরিনা কাপুর হওয়াটাই বেছে নিয়েছ।’ বেচারা ক্যাটরিনা আর কী করেন, লজ্জায় লাল হয়ে গেলেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া ও জি-নিউজ।