আগামী ৫ ডিসেম্বর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-মেকার্সের আয়োজনে অরিজিত্ সিং কনসার্ট। বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিতের কনসার্ট নিয়ে তরুণদের কৌতুহলেরও কোনো কমতি নেই। তবে এই কনসার্টে অরিজিতের পারফর্মের পাশাপাশি দেশি শিল্পীদের আকর্ষণীয় পারফর্মেন্স রাখার পরিকল্পনা করেছে আয়োজক নাঈম আশরাফ রোমান। আয়োজকের মতে, আমরা চাই বিজয়ের মাসে এক অনন্য উত্সব হিসেবে পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করতে। সেই হিসেবেই পুরো আয়োজনটি সাজাচ্ছি। অনুষ্ঠানটি প্রসঙ্গে শখ বলেন, এর আগেও বলিউডের পারফর্মারদের নিয়ে একটি কনসার্টে আমি ও শাকিব খান পারফর্ম করেছিলাম। সেটি সবার কাছেই প্রশংসিত হয়েছিল। এবারেও তেমনি আন্তর্জাতিক মানের একটি পারফর্মেন্স দেখাতে চাই।
এ অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন মডেল জেবীন।
নিজের পারফর্মেন্স নিয়ে জেবীন বলেন, আমার কাছে মনে হয় এরকম আন্তর্জাতিক মানের শো আরও বেশি করে হওয়া উচিত। একই সাথে আমি একটি চমত্কার পারফর্মেন্স দর্শকদের উপহার দিতে পারব।
উল্লেখ্য, পুরো ইভেন্টটি উপস্থাপনা করছেন লাভগুরু এহতেশাম ও নাবিলা। অনুষ্ঠানের অনলাইন পার্টনার বাংলানিউজ, এফএম পার্টনার রেডিও এফএম এবং প্রিন্ট পার্টনার দৈনিক ইত্তেফাক।