জামিন পেলেন আলাল

যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্ত পান।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলালের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে যাচাই বাছাই শেষে আজ বেলা ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
ঢাকার মোহাম্মদপুর থানার একটি ভাংচুর মামলায় গত ৩০ অক্টোবর তিনি গ্রেফতার হন। পরে ৩১ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।