রাজধানীতে প্রবাসীর লাশ উদ্ধার

রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজবাহ উদ্দিন আহমেদ (৭২) নামে যুক্তরাজ্য প্রবাসী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,  ২৫/এ নম্বর রোডের ৯১ নম্বর বাড়ির ৫ম তলার বি-৫ ফ্ল্যাটের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। বেড রুমের মেঝেতে চিত হয়ে লাশ পড়ে ছিল। পুলিশ আরো জানায়, বেডরুম ও বারান্দার প্রবেশপথে মেঝেতে বেশ কিছু রক্তের ছাপ পাওয়া যায়। তবে লাশে ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তিনি একাই ওই বাসায় থাকতেন বলে জানা গেছে।
সিআইডি ঘটনাস্থল থেকে ক্রাইম সিন (অপরাধ সূত্র) সংগ্রহ করে।
উল্লেখ্য, নিহত মেজবাহ উদ্দিন আহমেদ (৭২) গত ৩ নভেম্বর দেশে আসেন। তিনি প্রধানমন্ত্রীর খালাতো ভাই শেখ শহিদুল ইসলামের চাচাশ্বশুর বলে পুলিশ জানিয়েছে।