শুক্রবার বিবিসি বাংলার খবরে এ কথা বলা হয়েছে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে হত্যা মামলার পুনর্বিবেচনার প্রক্রিয়া আবারও পিছিয়ে গেছে।
এ মামলায় অভিযুক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল অমিয় ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর পরদিন ২৫ মার্চ বিচারপ্রক্রিয়া আবার শুরু হবে।