‘শিখণ্ডী কথা’র ১৫০তম প্রদর্শনী উৎসবের শেষদিন আজ

হিজড়াদের নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শিখণ্ডী কথা’র ১৫০তম প্রদর্শনী উপলক্ষে 'শিখণ্ডী কথার জাতীয় উৎসব' শেষ হচ্ছে আজ। ৯ দিনব্যাপী এ উৎসবের স্লোগান ছিল 'শিখণ্ডীর কান্দনে কাঁপে আর কাঁদে আকাশের সবকটি তারা'। ১৪ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এর আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে চলছে। উৎসবটির সহযোগিতায় অাছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

IMG0
৭টি বিভাগের ৭টি এবং ঢাকা মহানগরের ১টি নাট্যদল ‘শিখণ্ডী কথা’ নাটক মঞ্চায়ন করবে। নাটকটি লিখেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন।