প্রসব বেদনার অভিজ্ঞতা নিতে পারবেন পুরুষরাও!

চীনের পূর্বাঞ্চলের একটি হাসপাতাল পুরুষদের জন্য প্রসব বেদনার অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা করেছে। কয়েকজন নতুন মা তাদের সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ করার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঐ মায়ের অভিযোগ করেছেন, পুরুষ সঙ্গীরা তাদের প্রতি খুব একটা সহানুভূতিশীল নন।
চীনের শানডং প্রদেশের আইমা ম্যাটারনিটি হাসপাতাল সপ্তাহে দুইদিন এই অভিজ্ঞতা অর্জনের জন্য বিনামূল্যে সেশনের ব্যবস্থা করেছে। এই সেশনের জন্য ১০০ জন পুরুষ চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই বাবা হতে যাচ্ছেন। তবে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন ও স্বেচ্ছাসেবক হিসেবে তারা নাম লিখিয়েছেন।
বৈদ্যুতিক শকের মাধ্যমে এই অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা করা হয়েছে। তলপেটে একটি ডিভাইস স্থাপন করে এই শক দেয়া হয়। এই পরীক্ষায় পাঁচ মিনিটের জন্য প্রচ- ব্যথার অনুভব করানো হয়। এক থেকে ১০ স্কেল পর্যন্ত ব্যথার মাত্রা বাড়ানো হয়।
এই বিষয়ে একজন নার্স বলেছেন, এই ব্যথার সাথে প্রকৃত প্রসব বেদনার মিলবে না। 
লিও ডেজহু নামের ঐ নার্স বলেছেন, যদি পুরুষরা এই ব্যথার অভিজ্ঞতা নেন, তবে তারা তাদের সঙ্গীদের প্রতি আরো বেশি প্রেমময় ও সহনশীল হবেন।