‘এইচ টি ইমাম বিএনপির লোক’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে নিজেদের লোক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এই দাবি করেন।
মারুফ খান কামাল বলেন, এইচ টি ইমাম আমাদের লোক। তার গায়ে হাত দেবেন না। বিএনপির বাইরে বিএনপির এমন আরো লোক আছেন। তারা সত্য বলতে শুরু করেছেন।
তিনি বলেন, বিএনপির শক্তি শুধু নেতাকর্মীরাই নন, বিএনপির লোক হচ্ছে সারাদেশের মানুষ। তাই সরকারবিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলে স্বেচ্ছাসেবক দল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।