মেক্সিকোতে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ হচ্ছে

 
 মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি শহরে এই ছাই ছড়িয়ে পড়ছে। শুক্রবার থেকে আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরণ শুরু হয়, শবিারও তা অব্যাহত আছে।
জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়কারী লুই ফিলিপ পুয়েন্টি বলেন, মেক্সিকোর কোলিমা রাজ্যের আগ্নেয়গিরির প্রায় পাঁচ কিলোমিটার উপরে এ ছাই মেঘ সৃষ্টি হয়েছে। তবে এতে জনগণের জন্য কোন হুমকি হয়নি।
পুয়েন্টি ফোরো টেলিভিশনকে বলেন, ছাই মেঘ ২৫ কিলোমিটার দূরে ছড়িয়ে পড়েছে। কোলিমার একটি শহর ও পার্শ্ববর্তী জলিস্কো রাজ্যের অপর দু’টি শহরে হালকা ছাই পড়ার খবর পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আমরা লোকজনকে নাক ও মুখ ঢেকে চলাফেরার এবং এসব ছাই ড্রেনে ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি।’ খবর এএফপি