চাবি-ফোন খুঁজে দেবে প্রযুক্তি

 
ফোন কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না? সারা বাড়ি চাবি খুঁজে হয়রান? এসব এখন অতীতের সমস্যা।
১৯ নভেম্বর বাজারে আসা মটোরোলা কি-লিঙ্কের সাহায্যে খুব সহজেই খুঁজে পাবেন আপনার চাবি বা মোবাইল ফোন। ২৪.৯৯ মার্কিন ডলারের এই ডিভাইসটিকে অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইসের সাথে যুক্ত করা যাবে। চাবির গোছার সাথে লাগানো 'কি-লিঙ্কের' একটি বাটনে চাপ দিলেই বেজে উঠবে যুক্ত থাকা ফোন। আর যদি চাবির গোছাটিই খুঁজে না পান তাহলে আপনার স্মার্ট ফোনে মটোরোলার একটি অ্যাপ সক্রিয় করে রিং করতে পারবেন আপনার চাবির গোছায়।
ব্লুটুথ ব্যবহার করে এই যন্ত্রটি কাজ করে। তাই চাবির রিং আর ফোনটি পরস্পর ১০০ ফুটের মধ্যে থাকতে হবে। যন্ত্রটির ব্যাটারি এক বছর পর্যন্ত কাজ করতে পারবে। আর চার্জ ফুরিয়ে গেলে ব্যাটারি পরিবর্তন করে নেয়া যাবে।