প্রাথমিক সমাপনী শুরু রবিবার: পরীক্ষার্থী ৩১ লাখ

 
 
 
 
 
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা রবিবার শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় অংশ নেবে ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৭২১ জন।
বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। সারা দেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবার।