ঢাকা কলেজের প্রতিষ্ঠা দিবস ও পুনর্মিলনী পালন

 
নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে এতিহ্যবাহী ঢাকা কলেজের ১৭৩ তম প্রতিষ্ঠা দিবস ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। শনিবার সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া। পুনর্মিলনী উপলক্ষে কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নূর তাপস, পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, ড. সেলিনা খাতুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোকচিত্র প্রদর্শনী, জার্নাল অব ঢাকা কলেজ ও ঢাকা কলেজ দর্পন পত্রিকার মোড়ক উন্মোচন ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়। দ্বিতীয় পর্বে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ, আলোচনা, কৌতুক পরিবেশন করা হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষক ও সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, প্রাক্তন অধ্যাপক রওশন আরা রহমান, ক্রীড়াব্যক্তিত্ব এ এস এম রকিবুল হাসান প্রমুখ।