জাতীয় ক্রীড়া পরিষদের আগুন নিয়ন্ত্রণে



রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জাতীয় ক্রীড়া পরিষদের বহুতল ভবনের আগুন আধা ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। শনিবার রাত পৌনে আটটার দিকে ২০ তলা ওই ভবনের ১৯ তলায় একটি সংগঠনের কার্যালয়ে আগুনের সূত্রপাত ঘটে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।


ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) মেজর মাহবুবুর রহমান বলেছেন, রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।