মতিঝিলে হোটেল কক্ষে ছাত্রের লাশ সঙ্গে চিরকুট

রাজধানীর মতিঝিলের একটি হোটেল থেকে সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম দীপঙ্কর (২৩)। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ফকিরাপুলের হোটেল এরিনার ৩০২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই আরো জানান, দীপঙ্কর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। ফ্যানের হুকের সাথে গামছার একটি অংশ ঝুলানো ছিল। বাকি অংশ তার গলায় ছিল। কক্ষের খাটের ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে ‘আমার এই নিঃস্বার্থ চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়’ লেখা রয়েছে। এরপরও বিষয়টি আত্মহত্যা না অন্যকিছু তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।

ফুফাতো ভাই স্বপন নাথ বলেন, গত ১৯ নভেম্বর দীপঙ্কর সিলেট থেকে ঢাকায় আসে। তবে ২১ নভেম্বর হোটেল এরিনাতে ওঠার আগে  সে কোথায় ছিল তা বলতে পারেননি তিনি।